আগৈলঝাড়ায় জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ইমাম সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছে মাওলানা ফরিদ উদ্দিন ও সাধারন সম্পাদক হয়েছেন মাওলানা সৈয়দ ইমরান।

উপজেলার ফুল্লশ্রী নুর-এ-মদিনা জামে মসজিদে বসে মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে কমিটি গঠনপূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল কেন্দ্রীয় কসাই জামে মসজিদের খতিব মাওলানা আঃ মান্নান, বাবুগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল সরকারী পলিটেকনিক কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, বরিশাল সাগরদী বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম, বরিশাল মতিনপুল কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন ফারুকী, আগৈলঝাড়া থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা শওকত আলী প্রমুখ।

পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উত্তর ফুল্লশ্রী বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিনকে সভাপতি ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইমরানকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ইমাম কমিটি গঠন করা হয়।