বরিশালে শীতার্তদের মাঝে র‌্যাব-৮ এর কম্বল বিতরণ

রূপালী বার্তা।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচীর আওতায়

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) র‌্যাব-৮, বরিশাল এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার ১১টি (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ) জেলায় বেদের পল্লী, ছিন্নমূল ও দুস্থ্য মানুষ, ফুটপাতবাসী, পথচারী ও সাধারণ গরীব পরিবারের শীতার্তদের মাঝে ১০০০ পিস কম্বল বিতরণ করা হয়।

এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যগণ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত কর্মসূচী সম্পন্ন হয়। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।