মির্জাগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প অর্পণ, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (০৮জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি মো:জহিরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুবিদখালী সরকারি র.ই পাইলট বিদ্যালয় মাঠে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো:জসমি উদ্দিন জুয়েল বেপারি,সাবেক সিনিয়র সহ-সভাপতি মো:ইসমাইল মৃধা, সদর ইউনিয়ন চেয়ারম্যান আ:আজিজ হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নেছার উদ্দিন হাওলাদার,সাবেক সাধারন সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মো: ইমরান হাওলাদার,মেহেদী হাসান অন্তর ও বিভিন্ন ইডনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক সহ শাখা ছাত্রলীগের ৩সহাস্রাধিক নেতকর্মী।