বরিশাল দক্ষিন জেলা যুবদলের সভাপতির মৃত্যুতে মুলাদী বিএনপির শোক

মুলাদী প্রতিনিধি।।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল দক্ষিন জেলা যুবদলের সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব (৫০) শুক্রবার দিবাগত রাত ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।

তার এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন, হিজলা-মুলাদীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান, পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ন-আহবায়ক সালাম কবির, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা রুহুল আমিন খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল সিকদার, যুবদল নেতা মিজান মল্লিক, পৌর ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির মোল্লা, যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার প্রমুখ।