ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বনভোজন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের নুর জাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সকল সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ আবুল বাসার বাদশা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন আহবায়ক কাজী মোশারেফ হোসেন মন্টু, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার মজুমদার, পৌর যুবলীগের আহবায়ক ওয়ালিদ খান ও স্থানীয় নুর মোহাম্মদ খলিফা।