বরিশালে পুলিশের বাধায় মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

রূপালী ডেস্ক।।
কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করার প্রতিবাদে বরিশাল মহানগর ছাত্রদল ও অঙ্গগঠনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এক প্রতিবাদ সভার আযোজন করে বরিশাল মহানগর ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল আহবায়ক কমিটি।

বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম, বরিশাল বরিশাল এিম কলেজ ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা মোঃ জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, মোঃ সজিব গাজী,শহিদুল ইসলাম জাহিদ, কালু খা, তুহিন হাওলাদার, বাবুল কাজী, সজল কাজী প্রমুখ।

সভা শেষে দলীয় কার্যলয় থেকে একটি মিছিল বেড় করার চেষ্টা করলে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের গেটের কাছে পৌছলে কর্তব্যরত কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ব্যাড়িকেড দিয়ে মিছিলটি পন্ড করে দেয়।

এর পূর্বে মহানগর ও নগরীর বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল সদস্যরা বরিশাল প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেত হয়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যলয়ের সামনে আসে।