আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষকের স্মরণসভা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ২৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক বাবুল সরদার ও বাসুদেব বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়ায় কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক মন্ডলীদের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে প্রধান শিক্ষক বাবুল সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় নিহত শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, শিক্ষা অফিসার নিখিল রঞ্জন অধিকারী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল, সহ-সভাপতি বিষ্ণু পদ হালদার, সাধারণ সম্পাদক নবীন কুমার বৈদ্য। পরে নিহত শিক্ষকদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।

শোক ও স্মরণ সভায় নিহত শিক্ষকদ্বয়ের স্ত্রী ও পরিবারের স্বজনেরাসহ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।