মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ফরম জমা দিলেন খান সোলায়মান

মুলাদী প্রতিনিধি॥
বরিশালের মুলাদী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে ১৪ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় মুলাদী উপজেলা নির্বাচন অফিসে ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তরুন প্রজন্মের জনপ্রিয় ছাত্রনেতা খান সোলায়মান।
জনগনের ভালোবাসার ভোটে জনতার কাউন্সিলর হতে চাই। মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন, মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপজেলা সভাপতি খান সোলায়মান। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনায় গুরুত্বপূর্ন ৪নং ওয়ার্ডের থানা গেটে ৫ শতাধিক সমর্থক উপস্থিত হয়ে আসন্ন ১৪ই ফেব্রুয়ারী মুলাদী পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, চরকালেখান আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পৌর জাতীয় পার্টির সভাপতি কবির হোসেন খান, ৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম যাচ্চু হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, দেশ বাংলা ফার্নিচারের প্রোপাইটর কালাম খানসহ অসংখ্য সুধিজন।