বানারীপাড়ায় পৌর নির্বাচন: পুনরায় নৌকা প্রতিক পেলেন সুভাষ চন্দ্র শীল

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল)।।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের বানারীপাড়াসহ ৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আবারও নৌকা প্রতিকের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। আসন্ন বানারীপাড়া পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করবেন।

প্রসঙ্গত, গত বুধবার বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বানারীপাড়া পৌরসভার একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিব অন্তঃপ্রাণ অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।