মতলব উত্তরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর।।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী ইসহাকিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানা মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী এম ইসফাক আহসানের অর্থায়নে ও আহসান ফাউন্ডেশনের সৌজন্যে কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের শীতার্ত গরীব ও দুস্থ ৪ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ টায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক এসএম মনির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় এম ইসফাক আহসান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি দেশের দুস্থ অবহেলিত ও অসহায় মানুষের জন্য সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা নিজের শান্তির কথা ভাবেন না তিনি দেশের মানুষকে ক্ষুদা দারিদ্র মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি আমরাও শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণে অংশ গ্রহন করছি এবং একার্যক্রম আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, যুবলীগ নেতা শাহ আলম সরকার , সাবেক ইউপি সদস্য গোলম হোসেন জহির, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার প্রমুখ।