মুলাদীতে পৌর নির্বাচন: যুবলীগ নেতা আলমগীর হোসেনের মনোনয়নপত্র দাখিল

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভার বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর, যুবলীগ নেতা ও উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আলমগীর হোসেন পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলীর কাছে মনোনয়ন ফরম জমা দেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বর্তমান কাউন্সিলর আলমগীর হোসেনের বাড়ীতে ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের নিয়ে দোয়া মোনাজাতের আয়োজন করে।

বিশিষ্ঠ সমাজ সেবক মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সেলিম আহম্মেদ দুলাল, মোশারফ হোসেন নান্নু, কুতুব উদ্দিন হাওলাদার, সবুজ সরদার, কালাম আকন, মোসলেম উদ্দিন শরীফ, হারুন মল্লিক, গিয়াস উদ্দিন দরজী, কবির হোসেন বাঘা, শাহিন হাওলাদার, ব্যবসায়ী জামাল হোসেন সরদার, রুমন হাওলাদার, কামরুল আকন, রাসেল সরদার প্রমুখ।