নলছিটি থানায় নতুন ওসি আলী আহমেদ এর যোগদান

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আলী আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুত্র।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি নলছিটি থানার সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেনের স্থলাভিষিক্ত হন। তিনি গত ২০ নভেম্বর রাঙ্গাবালী থানা থেকে বদলি হয়ে ৩ জানুয়ারি ঝালকাঠি জেলা পুলিশে যোগদান করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সদ্য যোগদানকারী দক্ষ, নীতিবান, বিচক্ষণ এই পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতিক হিসাবে পরিচিতি পেয়েছিলেন তার পূর্বের কর্মস্থলে।

নবাগত ওসি আলী আহমেদ বলেন, জনগনের দরজায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে জনগনের পুলিশ হতে চাই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন নতুন ওসি আলী আহমেদ।