‘বরিশালে সংবাদপত্র সমৃদ্ধ, কিন্তু মুদ্রণের মান যথাযথ নয়’

রূপালী বার্তা।।
একুশে পদকপ্রাপ্ত (কবি) সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, বরিশাল থেকে অনেকগুলো পত্রিকা প্রকাশ হয় যা সমৃদ্ধ দেখেছি। কিন্তু সেগুলো দেখে মনে হয় এখানকার পত্রিকার ছাপা ও মুদ্রনের মান যথাযথ নয়।

রবিবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়ন সভা কক্ষে বরিশাল বিভাগের সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ আনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাফর ওয়াজেদ বলেন, পদ্ধাসেতু হলে নাকি এখানকার অনেক কিছু বদলে যাবে। যদি কোন শিল্প প্রতিষ্ঠান -কলকারখানা গড়ে না উঠে তাহলে কি করে বদলে যাবে? বরিশালের পরিস্থিতি সেধররনের কোন লেখালেখি একানকার কোন পত্র-পত্রিকায় দেখা যায় না। যা দেখে মানুষ এখানে এসে টাকা লগ্নি করবে।

তিনি আরো বলেন, একটি মিথ্যা ভূয়া গুজব সংবাদের মাধ্যমে সমাজের ব্যাপক ক্ষতি করে সেদিকে লক্ষ রাখতে হবে। এসময় একটি জাতীয় পত্রিকার উদাহরন টেনে বলেন, এদেশের একটি প্রথম শারির পত্রিকার সংবাদের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের ঔষধি গাছ ঢোল কলমি আজ শেষ হয়ে গেছে।

অপরদিকে সংবপাদ পত্রের লেখালিখের কারনে এদেশের অধিকাংশ বাল্যবিবাহ প্রতিরোধও হয়েছে। তবে সংবাদ পত্রের শিল্পে সরকারের পক্ষ থেকে পৃষ্টপোষকতা না থাকলে এদের বাচিঁয়ে রাখা কষ্টকর হয়ে পড়বে।

এসময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রালয়ের প্রোগ্রাম অফিসার মোঃ মহবুবুর রহমান, ও পিআইবি সহকারী প্রশিক্ষক বারেক কায়সার।

পরে অংশ নেয়া স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক প্রতিনিধিরা মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।