বরিশালে পুলিশি হেফাজতে আইনজীবীর মৃত্যুর বিচার চেয়ে মানববন্ধন

রূপালী ডেস্ক।।
বরিশালে পুলিশি হেফাজতে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম মৃত্যুর প্রতিবাদ এবং এসআই মহিউদ্দিনের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডে রেজাউলের স্বজনরা ও এলাকাবাসীর উপস্থিতির পাশাপাশি বাসদ এবং গণসংহতি আন্দোলনের নেতারা প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা বলেন- এসআই মহিউদ্দিন সাগরদী এলাকার শের-ই-বাংলা সড়কের পাশে অলিশান বাড়ি করেছে। এলাকায় তার চলন বলন ছিল বেপড়োয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করেনি। এখন আমাদের দাবি রেজাউলকে ধরে নিয়ে নির্যাতনকারী এসআই মহিউদ্দিন এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না। তারা চাচ্ছেন এসআই মহিউদ্দিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।