মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী রুবেলসহ ৮ জনের মনোনয়ন পত্র দাখিল

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। এ নির্বাচন উপলক্ষ্যে গত ১৩ই জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মেয়র শফিক উজ্জামান রুবেলকে তৃতীয় বারের মতো মেয়র পদে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়।
১৭ই জানুয়ারী রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে নৌকার প্রার্থী বর্তমান মেয়র শফিক উজ্জামান রুবেলসহ ৮জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়।
উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলীর কাছে মনোনয়ন পত্র জমা দেন মুলাদী পৌরসভার বর্তমান মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষেদর সভাপতি মোঃ শফিক উজ্জামান রুবেল।
মুলাদী পৌরসভা নির্বাচনে টানা তৃতীয় বারের মত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিক উজ্জামান রুবেল মনোনয়ন পত্র দাখিলের পূর্বে নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত শেষে মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আঃ বারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাড়ী, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সাবেক দপ্তর সম্পাদক ও অন লাইন রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, বন্দর ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান রবিন, সাবেক বন-পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন হাওলাদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহে আলম হাওলাদার (মিঠু হাজী), পৌর প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর সভাপতি রিয়াজ আমিনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসহ-যোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।


অপর দিকে বাংলাদেশ প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সমাজ সেবক এম এ আজিজ হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক দিদারুল আহসান খান, মুলাদী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যাপক আল মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা মনজুর হোসেন।
মুলাদী পৌরসভা নির্বাচনে ১৮ হাজারের অধিক ভোটার এবং ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়।