মঠবাড়িয়ায় খাদ্য সহায়তা দিলেন সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক যুবলীগ সভাপতি শাকিল অহমেদ নওরোজ অদৃশ্য ঘাতক করোনার আতংকে ঘরবন্দী দরিদ্র্র দিনমজুর কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন ঘরবন্দী মানুষের জন্য ব্যাক্তিগত উদ্যোগে রোববার (১৭ মে) সকালে পৌর শহরের সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক কর্মহীন শ্রমিকদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। করোনা সংক্রমন মোকাবেলায় শাকিল অহমেদ নওরোজ এর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ।

এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।

এ খাদ্য সহায়তা বিষয়ে শাকিল আহমেদ নওরোজ বলেন, করোনা পরিস্থিতিতে নিম্মন আয়ের কর্মহীন অসহায় মানুষের আয় রোজগার বন্ধ। এমন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষ হিসেবে তাদের পাশে থেকে ৪/৫ ধাপে নিম্ন আয়ের কয়েক হাজার মানুষকে তিনি এ সহায়তা দিচ্ছেন। তিনি আরও বলেন, আমার এ খাদ্য সহায়তা অব্যহত রাখব।

এ খাদ্য সহায়তাকে স্বাগত জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা উর্মি ভৌমিক তিনি এ দুর্যোগে সমাজের বিত্ত্ববানদের এগিয়ে আসার আহ্ববান জানান।