গরীব-অসহায় শীতার্তদের পাশে গৌরীপুর প্রেসক্লাব

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)॥
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (১৮ জানুয়ারী) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি সাহেবের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, আলী হায়দার রবিন, সাবেক সহ-সভাপতি আজম জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সদস্য হুমায়ুন কবির, শামীম খান, স্বপন, সাংবাদিক ফারুখ আহাম্মদ, শাহজাহান কবির, ওবায়দুর রহমান প্রমুখ।