বরগুনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার, প্রচারনা ও মাইকিংয়ে বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা পাথরঘাটা পৌরসভা নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা,মাইক ভাঙচুর, পোষ্টার পুড়িয়ে দেয়া, কর্মীদের মারধর ও প্রার্থীকে হত্যার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তারা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর দুইটায় স্বতন্ত্রপ্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলর নিজ বাসভবনে তার ভাই উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ লিখিত বক্তব্যে বলেন,সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ভাইকে নির্বাচনী মাঠ থেকে বিতারিত করার জন্য আমিসহ আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন আকন। রাতে মুখশ পড়ে সহস্রাধিক সন্ত্রাসী পৌরসভার বিভিন্ন স্থানে হামলা করে আসছে আমাদের কর্মীদের উপর। তারা আমার একাধিক নেতা কর্মিসহ আমার সমর্থকদের ওপর হামলা করা ছাড়াও পোষ্টার ছিড়ে ফেলছে। তারা আমিসহ আমার পরিবারকে জিম্মি করে রেখেছে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং আমার ভাইয়ের নির্বাচনী প্রচারণা করতে প্রশাসনের কাছে তার জন্য সহযোগিতা চাই।