গৌরনদীর তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদ এর শুভ উদ্বোধণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) জুমার নামাজের পূর্বে মসজিদ কম্পাউন্ডে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব করম আলী মাঝির সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানা জামে মসজিদের পেশ ইমাম পীরে কামেল হযরত মাওলানা ক্বারী আব্দুল আজিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পেশ ইমাম হযরত মাওলানা কামাল হোসেন কুতুবী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং ইউপি সদস্য বজলুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপসহকারী প্রকৌশলী তানভির আলম, সমাজ সেবক মাসুদ মাঝি, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মাঝি, মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শরিফুল আলম বেপারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়া। শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।