কলাপাড়ায় ফুরফুরা দরবার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিবাহী খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়ার মাদ্রাসার প্রাঙ্গনে আগামী ২৭ জানুয়ারী বুধবার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে। উক্ত মাহফিল বিকাল থেকে গভীর রজনী পর্যন্ত চলবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা শাইখ- আবু বকর আবদুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশী গদ্দিনীশিন পীর। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা শাইখ- আবু বকর আবদুল হাই মিশকাত সিদ্দিকী আল- কোরাইশী গদ্দিনীশিন পীর ফুরফুরা দরবার শরীফ।

বিশেষ অতিথির বয়ান পেশ করবেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা শাহ ফতেহ আলী মুহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশী বড় হুজুর (রহঃ) এর ছোট সাহেবজাদা, আলহাজ্ব হযরত মাওলানা আবুল বাশার হেলালী প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাউফল, আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেম সামদানী খলিফা ফুরফুরা দরবার শরিফ, মাওলনা মো. নাছির উদ্দীন হাওলাদার অধ্যক্ষ, খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়ার মাদ্রাসা। এ ছাড়া অন্যান্য ওলামায়ে কেরামরাও ওয়াজ নসিহত করবেন।