বরিশালে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ফেন্সিডিল উদ্ধার

রূপালী ডেস্ক।।
বরিশাল মহানগরীতে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার (২৪ জানুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর বিশেষ আভিযানিক দলটি নগরীর পোর্ট রোড ভুমি অফিসের এর সামনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাওপূর্বক সেরাজুল ইসলাম (২৯) নামে একজনকে আটক করে। তার পিতাঃ আলহাজ্ব মোঃ মোহর আলী মন্ডল, সাং- বিনোদনগর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ বলে জানায়। তার কাছ থেকে ২৮৮ (দ্ইু শত আটাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।