বরিশালে সন্তানের সামনে মাকে খুন, হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

রূপালী ডেস্ক।।
বরিশালে শিশু সন্তানের সামনে কুপিয়ে মাকে হত্যার আসামিকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবিতে মানববন্ধন করেছে আপনজন ও এলাকাবাসী।
সোমবার (২৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোড এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নিহত বিলকিস বেগমের সেদিনের প্রত্যক্ষদর্শী ছেলে ইমন শরীফ (০৭) কান্নাজড়িত কন্ঠে মায়ের হত্যার ন্যায় বিচার দাবি করে।

উপস্থিত ছিলেন মামলার বাদী মফিজ উদ্দিন হাওলাদার, ইমনের নানী শাহিনুর বেগম, মামা মোঃ সিব্বির আহমেদ, মোঃ বসির আহমেদ, মোঃ নাসির উদ্দিনসহ এলাকাবাশী।

মানববন্ধনে হত্যাকারী আলম শরীফের পক্ষ অবলম্বনকারীরা মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভনসহ নাতীদের হত্যার হুমকি প্রদান করা হচ্ছে বলে মানববন্ধন কর্মসূচিতে ইমন শরীফ ও ছোট ভাই শান্ত শরীফ অভিযোগ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগমের ছোট দেবর আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১লক্ষ টাকা বসিয়ে স্বাক্ষর করতে বলে।

চেকের পাতায় স্বাক্ষর না করায় এক প্রর্যায়ে কথা কাটাকাটির মধ্যে বিলকিস বেগমকে ইমন (৭) এর সামনে ধারালো অস্ত্র দিয়ে হাত, কান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ছেলে ইমনের চিৎকারে এলাকাবাশীরা এগিয়ে এসে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে ৫১দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিলকিসের পিতা মফিজ উদ্দিন হাওলাদার বাদী হয়ে (বিএমপি) এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই সুলতান আহমেদ হত্যাকারী আলম শরীফের বিরুদ্ধে আদালতে অভিযোগ চার্জসিট দাখিল করে।

হত্যার পরপরই আলম শরীফ বরিশাল থেকে দীর্ঘ ৭ বসর পালিয়ে নিজের জাতীয় পরিচয়-পত্র পরিবর্তন করে দেশ-বিদেশে আত্বগোপন ও পালিয়ে জীবন-যাপন করে চলতে থাকে।

অবশেষে গত সোমবার (১৮ই) জানুয়ারী ভোররাতে বরিশাল নৌ-বন্দর ঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি এমভি ফারহান লঞ্চ থেকে এয়ারপোর্ট থানার এস.এস আই আব্দুর রাজ্জাক,এস,এস আই কামাল হোসেন ও এ.এস আই মাহমুদ অভিযান চালিয়ে বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে আলম শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে আদালতে হাজির করা হলে আদালত আলম শরীফকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।