গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের নবগঠিত কমিটির মতবিনিময়

গৌরনদী প্রতিনিধি।।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার (২৬ জানুয়ারি) গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মিন্টু ফকির, আবদুল্লা আল শুভ, যুগ্ম আহব্বায়ক ইসমাইল সরদার, যুগ্ম আহব্বায়ক রাব্বি কাজী, সালেক মোল্লা, জোবায়ের আল মাহামুদ, সুজন ফকির, কাওসার, নাদিম মৃধা, পৌর ছাত্রদলের আহব্বায়ক রাসেল হাওলাদার, সদস্য সচিব শরীফ মশিউর রহমান, যুগ্ম আহব্বায়ক মেহেদী আকন, যুগ্ম আহব্বায়ক রিয়াদ হোসেন, যুগ্ম আহব্বায়ক সাব্বির আকন, যুগ্ম আহব্বায়ক ইমরান হাওলাদার, রিয়াজুল ইসলাম, জাকির হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আনোয়ার সরদার, যুগ্ম আহব্বায়ক রাকিব হাওলাদার, যুগ্ম আহব্বায়ক রাজিব, যুগ্ম আহব্বায়ক সাজন, সজীব ইমন।