খেলাধুলা তরুণ প্রজম্মকে বিকশিত করে: এমপি জ্যাকব

আমির হোসেন, চরফ্যাশন॥
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার মানে উন্নয়নের চমক। দেশের প্রতিটি উপজেলায় আজ উন্নয়ন দেখিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই খেলা-ধুলায় তরুন প্রজম্মকে বিকশিত করে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় চরফ্যাশন স্টেডিয়াম মাঠে বাঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাফ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চরফ্যাশন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি টিবি স্কুল মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট এর বিজয়ীদের পুরষ্কারের ট্রপি তুলে দেন। উপজেলার মোট ২১টি ইউনিয়ন টূর্ণামেন্টে অংশ গ্রহণ করেছেন। পর্যাক্রমে খেলে ফাইনালে আহম্মদপুর একাদশ বনাব চরমাদ্রাজ একাদশ খেলা শুরু করে বেলা ৩টায় এতে ০১-০১ সমান সমান হয়েছে। প্লানটিক মাদ্রাজ ইউনিয়ন একাদশ আহম্মদপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে মাদ্রাজ একাদশ ০৪-০৩গোলে বিজয় অর্জন করেছেন। বিজয়দে মাঝে ট্রফি তুলেদেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

ওই সময় তার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন, সহকারী কমিশনার ভূমি রিপোন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আহম্মেদ ফুয়াদ।

মনির মাহমুদ টীম পরিচালনার দায়িত্বে ছিলেন, ইয়াছিন আরাফাত, ইউসুফ হোসেন ইমন, পলাশ মাহমুদ, সহ দলীয় নেতাকর্মীসহ প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।