মুলাদীতে দলীয় মনোনয়ন চেয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার আবেদন

মুলাদী প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সামনে রেখে আধুনিক মুলাদী সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় ও সাধারন ভোটারদের আস্থা ও ভালোবাসা নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নিবাহী সংসদের সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কবি নজরুল সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও ঢাকা কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান নুরুল আমিন নুরু।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় মুলাদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আঃ বারীর কাছে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন তার পিতা বীরমুক্তিযোদ্ধা আঃ রব সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রহিম হাওলাদার, বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব কলিম উল্লাহ মিয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ মন্নান সিকদার, নাসির উদ্দিন হাওলাদার, মোঃ সুলতান মোল্লা, আঃ রব হাওলাদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুহুল আমিন আকন, আলাউদ্দিন সরদার, মোঃ মাইনুল হাওলাদার, হানিফ মোল্লা, ফারুক মোল্লা, সাইফুল ইসলাম জামাল, উপজেলা জাকের পার্টির সভাপতি রুহুল আমিন সিকদার সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা।