র‌্যাব-৮ এর ঢাকায় অভিযান, জেএমবির ০৩ সদস্য গ্রেফতার

রূপালী বার্তা।।
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জেএমবির ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (২৬ জানুয়ারি) শেষ রাত পৌনে ৩ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মোঃ শাহীন আলম (২৮), মনির হোসেন (৩৮) ও সৈয়দ নাভিদ ইকবাল (২২)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেন। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।