বাস চাপায় ৭১ টিভি’র ভিডিও এডিটর নিহত: নলছিটিতে হেলাপার গ্রেপ্তার

মো. মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
রাজধানীর গুলশানের প্রগতি সরণীতে বাস চাপায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার মামুন হাওলাদারকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবড়া গ্রামের শশুর বাড়ি থেকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির মোল্লারহাট ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই নিরঝড় আচার্য’র নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত দুইটার দিকে তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

উল্ল্যেখ্য, গত বুধবার ২৭ জানুয়ারি বিকেলে অফিসে শেষে মোটরসাইকেল যোগে খিলক্ষেত এলাকার নিকুঞ্জের বাসার দিকে যাচ্ছিলেন গোপাল সূত্রধর। পথে প্রগতি সরণীর যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয় হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। ঘটনার পরপরই ঘাতক গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। আটক মামুনকে সকালে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে।

নলছিটি থানার ডিউটি অফিসার জানান গুলশান থানা থেকে গ্রেফতার হওয়া হেলপার মামুনকে নেওয়ার জন্য একটি টিম আসতেছে। গুলশান থানা পুলিশের ওই টিম এলে আসামীকে তাদের কাছে কাছে হস্তান্তর করা হবে।

হেলপার মামুন হাওলাদারের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাধবপাশা গ্রামে। ঘটনার পর সে একই উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ ডেবড়া গ্রামের শ্বশুর বাড়িতে সে পালিয়ে ছিলো। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নিহত গোপাল সূত্রধর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাটগ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও দুটি ছেলে রয়েছে। তিনি ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।