পুনরায় সুযোগ দিলে উন্নয়নের চাকা সচল রাখতে চাই: মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।
আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শফিক উজ্জামান রুবেল বলেছেন, মুলাদী পৌরসভা নির্বাচনে আপমর জনসাধারণ আমাকে পুনরায় ভোট দিয়ে সুযোগ দিলে আপনাদের সেবক হয়ে পৌরসভার উন্নয়নের চাকা সচল রেখে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে আরও একধাপ এগিয়ে নিতে চাই।

তিনি শুক্রবার (২৯ জানুয়ারি) পৌর এলাকার ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন। এ সময় তিনি নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করাসহ পৌর শহরে মৃত মানুষকে সমাহিত করার জন্য কবস্থান নির্মাণ করার ঘোষণা দেন।

ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি করিম প্যাদার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বেঠকে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, পৌর জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ কবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক মহি উদ্দিন মোশারফ রাড়ী, সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আকন, ব্যবসায়ী নেতা বাবুল সিকদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, কাজী নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন হাওলাদার, সহ-সভাপতি আবুল কাশেম মল্লিক, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. টিপু, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, সিপার আহম্মেদ খান, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, পৌর শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।