এইচএস‌সি‌তে ব‌রিশাল বোর্ডে জি‌পিএ-৫ পাঁচ হাজার ৫৬৮

রূপালী ডেস্ক।।
ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক শিক্ষাবা‌র্ডে এইচএস‌সি পরীক্ষার ফলাফ‌লে পা‌সের হার শতভাগ। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন।

পরীক্ষা ‌বিহীন ফলাফল পে‌য়ে খুব একটা খু‌শি নয় তুলনামূলক ভা‌লো মা‌নের শিক্ষার্থীরা। ‌এদিকে শিক্ষা‌বিদরা বল‌ছে করোনা মহামারির কার‌ণে সরকা‌র এ সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছে, যা মে‌নে নি‌য়েছে সবাই।

শ‌নিবার (৩০ জানুয়ারি) বেলা পৌ‌নে ১১টায় ব‌রিশাল শিক্ষা বোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন। প্রাপ্ত ফলাফ‌লে দেখা গে‌ছে পরীক্ষায় অংশগ্রহ‌ণের জন্য আবেদন ক‌রেছি‌লো ৬৮ হাজার ৯২০ জন। এর ম‌ধ্যে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন। গতবার জি‌পিএ-৫ ছি‌লো এক হাজার ২০১ জন। আর ২০১৮ সা‌লে ৬৭০ জন।

গতবারের থে‌কে এবারে জি‌পিএ-৫ এর সংখ্যা চার হাজার ৬৬৭টি বে‌শি।’