গৌরীপুরে ব্যালট পেপার ছিনতাইকালে আটক ৪

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুই চেয়ারম্যাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন- রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর ছাত্রলীগ নেতা কাউসার আলম ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় তিন চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়।