ভোলায় আলহেরা শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন

রূপালী বার্তা।।
দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর ২০২১ সেশনের কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালের জন্য পরিচালক মনোনীত হয়েছেন শিহাবুদ্দিন মানিক, সহকারী পরিচালক তানভীর আহমাদ শিবলী, অর্থ সম্পাদক জুবায়ের বিন ইয়াসিন ও অফিস সম্পাদক আব্দুল মান্নান তালিব।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল নয়টায় ভোলা শহরের একটি মিলনায়তনে শিল্পী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম শোয়েব, আলহরা শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল আজিজ এবং আলহেরার চেয়ারম্যান কামরুল হাসান।