গৌরনদীতে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খলিফা (৭১) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (০১ ফেব্রুয়ারী) সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।

তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। ওইদিন বাদ আছর মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।