বরিশালে করোনার টিকা প্রদানে প্রশিক্ষন শুরু

রূপালী ডেস্ক॥
বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম সফল করতে ৫৪ জন প্রশিক্ষকদের দুইদিন ব্যপি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রথম দফায় ২৭ জন প্রশিক্ষকের প্রশিক্ষন শুরু হয়েছে আজ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ডস্থ জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষন কেন্দ্রের সভাকক্ষে এই কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন বরিশাল জেলার গৌরনদী, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা এবং জেলার ২ জনসহ মোট ২৭ জনকে দুইদিন ব্যপি এ প্রশিক্ষন দেয়া হচ্ছে।

উপজেলা পর্যায়ের ২৫ জনের মধ্যে রয়েছেন- উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও এম টি এইচ এফপি এবং এমপিইপিআই।

এই দফার দুদিনব্যপি প্রশিক্ষন শেষ হলে বাকী ৫ উপজেলার ২৭ জনের প্রশিক্ষন শুরু হবে। এই প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে টিকাদানের সাথে সম্পৃক্তদের প্রশিক্ষন দেবেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান।

গত শুক্রবার বরিশালে প্রথম দফায় বরিশাল বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে।