মুলাদীতে আ. লীগের সমর্থীত শফিক উজ্জামান রুবেলের উঠান বৈঠক

মুলাদী প্রতিনিধি (বরিশাল)।।
মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শফিক উজ্জামান রুবেলের সমর্থনে পৌর সভার ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মুলাদী পৌর এলাকার ৯নং ওয়ার্ডে পুরানতন বাঘা বাড়ী ফারুক বাঘার সভাপতিত্বে উঠান বৈঠকে ভোট প্রার্থনা করে আওয়ামী লীগের সমর্থীত নৌকার প্রার্থী শফিক উজ্জামান রুবেল বলেন, পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের পাশে থেকে পৌরসভার উন্নয়নের চাকা সচল রাখব।

তিনি বলেন, মুলাদী পৌর সভার যে উন্নয়নের ধারা অব্যাহত আছে তা আরো জোরালো করে এই শহরকে মডেল পৌরসভায় রুপান্তর করা হবে এবং মৃত মানুষকে সমাহিত করার জন্য কবরস্থান নির্মান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আঃ বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা নকিব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফ হোসেন সরদার, ব্যবসায়ী বাবুল সিকদার, উপজেলা ইমাম সমিতির সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, মোস্তফা মল্লিক, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, পৌরসভা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।