মাদারীপুরে মেয়র পদে জাপা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আরিফুর রহমান, মাদারীপুর।।
মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ লেয়াকত হোসেন খান। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর পৌরসভা নির্বাচনের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব লেয়াকত হোসেন খান বলেন, জনগণ পরিবর্তন চায়। এ সময় তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে মাদারীপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খান, বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারী মঙ্গলবার। আগামী ২৮ ফেব্রুয়ারী মাদারীপুর সদর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও এদিন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন বলে রিটার্নিং কর্মকর্তা জানান। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।