কালকিনিতে পৌরসভায় তিন প্রার্থীর ব্যাপক প্রচারণা

সঞ্জয় সরকার (কালকিনি) প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লী‌গের মনোনীত প্রার্থী এস.এম.হা‌নিফ তার কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী প্রতিক নৌকা মার্কার প্রচার প্রচারনা চালিয়ে‌ছেন উত্তর রাজদী, জনারদন্দী, উত্তর ও প‌শ্চিম মিনাজদী।

এ সময় আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী এস এম হা‌নিফ ব‌লেন’ মেয়র হ‌লে এলাকার ব্যাপক উন্নয়ন ক‌রে আধু‌নিক পৌরসভায় রুপা‌ন্তরিত কর‌বো।

একই সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ম‌শিউর রহমান সবুজ কর্মী সমর্থক নি‌য়ে নির্বাচনী প্র‌তিক নারি‌কেল গাছ মার্কার প্রচার প্রচারনা চা‌লি‌য়ে‌ছেন একেই গ্রা‌মে। এ সময় সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে ব‌লেন সাধারন মানুষের পক্ষ থেকে ব্যাপক সাড়াও মিলে‌ছে তার প‌ক্ষে। তবে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো দাবী জানিয়ে বলেন ‘শুধু ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজয় রাখলেই হবে না। ভোটারদের যাতে কেউ ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদান না করে তারও পরিবেশে সৃষ্টি করতে হবে।’

এ সময় বি‌দ্রোহী মেয়র প্রার্থী ও ‌কেন্দ্রীয় ছাত্রলী‌গের সা‌বেক আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক সো‌হেল রানা মিঠু কর্মী সমর্থক‌ নি‌য়ে নি‌র্বাচনী প্রতীক চামুচ মার্কার প্রচার প্রচারণা চা‌লি‌য়ে‌ছেন, এ‌কেই গ্রা‌মে। এ সময় তার প‌ক্ষে শ্লোগান দি‌য়ে মি‌ছিল কর‌তে দেখা‌গে‌ছে ম‌হিলা ও পুরুষ সমর্থক‌দের।