মুলাদীতে শফিকউজ্জামান রুবেলের বিজয় নিশ্চিত করুন: তালুকদার মো. ইউনুস

রাসেল মল্লিক, মুলাদী।।
আগামী ১৪ ফেব্রুয়ারী যে কোন মুল্যে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ শফিক উজ্জামান রুবেলকে বিজয়ী করার মাধ্যমে, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং সেই সাথে দক্ষিনাঞ্চল আওয়ামী লীগের অভিভাবক পার্বত্য বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নির্দেশনা অনুযায়ী মুলাদী পৌরসভা নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।

বুধবার (০৩ ফেব্রুযারি) বিকাল ৪টায় মুলাদী পৌরসভা চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এসব কথা বলেন।

এ্যাড. তালুকদার মোঃ ইউনুস স্পষ্ট জানিয়েছেন, নৌকার বিপক্ষে অবস্থানকারী মুলাদী উপজেলা শ্রমীকলীগ আহবায়ক দিদারুল আহসান খানকে দলের সৃঙ্খলা ভঙ্গের কারনে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, একই সঙ্গে এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আঃ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছ, মুলাদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নৌকার মেয়র প্রার্থী শফিক উজ্জামান রুবেল, হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি টিপু সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান সামিমা নাসরিন, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা নকিব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক মহি উদ্দিন মোশারফ রাড়ী, সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কাজী মুনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান, আবু হাসানাত জাপান, মহসিন উদ্দিন খান, উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম নুরুল আমিন নুরু, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ রব হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারন সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, সম্পাদক এইচ এম জুয়েলসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।