মুলাদীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে গনসংযোগ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌর সভানির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুনকে বিজয়ী করার লক্ষে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও গনসংযোগ করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ঐতিহ্যবাহী মুলাদী বন্দরসহ বিভিন্ন জায়গায় গনসংযোগে তার সাথে ছিলেন- পৌরসভা বিএনপির সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবিরাজ, বরিশাল উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সালাম কবির, পৌর যুবদলের আহবায়ক আনিসুর রহমান আলাল, যুবদল নেতা রুহুল আমিন খান, আনোয়ার হোসেন পিন্টু হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, নজরুল হাওলাদার, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির মোল্লা, যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার, কলেজ ছাত্রদল সদস্য সচিব সাইফ উদ্দিন রেজা, পৌর মৎসদল সভাপতি কালাম মাঝি সহ বিএনপির সর্ব স্তরের নেতৃবৃন্দ।

ভোট প্রার্থনা ও গনসংযোগের পর ছত্তার খান বলেন, মুলাদী পৌরসভা নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা সর্বচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আল মামুনকে বিজয়ী করবে।