মঠবাড়িয়ায় এওয়ার্ড প্রাপ্তিতে অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান

মো: মনির আকন, মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়াডর্” ও “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়াডর্” প্রাপ্তিতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহষ্পতিবার সকালে সংবর্ধণা দেয়া হয়।

সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।

বক্তব্য রাখেন, কেএম ইউসুফ আলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কুমার বিশ্বাস, শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন হালদার, ছোট হারজী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন, মিরুখালী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ, তুষখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, বাঁশবুনিয়া রাশেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আঃ হামিদ ও ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরুখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পারভেজ তালুকদার।