বাবুগঞ্জে খুদে শিক্ষার্থীদের মাঝে সম্মাণনা প্রদান

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বাবুগঞ্জে আল-ইকরা দারুল উলূম নূরানী ও হাফেজী মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বাবুগঞ্জ থানার সন্নিকটে অবস্থিত আল-ইকরা দারুল উলূম নূরানী ও হাফেজী মাদ্রাসায় অধ্যায়নরত প্লে গ্রুপ থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় উত্তম ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাবুগঞ্জ সরকারী পাইলট ম্যাধমিক বিদ্যালয় হল রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আমীনুল ইসলাম’র সভাপতিত্বে ও মাওলানা মোঃ নোমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি মাষ্টার মুহাম্মদ ইসহাক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোঃ শাহ আলম, মোঃ সোহেল পারভেজ, মোঃ মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, মোঃ আবুল কাশেম, হাফেজ মাওলানা মুহাম্মদ রহমতুল্লা প্রমূখ।