গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের দাফন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)॥
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন (৭০) আর নেই। তিনি শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।

বিকেল ৩টায় জানাযার নামাজের পর গার্ড অব অর্নার শেষে মরহুমের মরদেহ নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে মরহুমের কফিনে গার্ড অব অর্নার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।

এর আগে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, তোফাজ্জল হোসেন, ফজলুল হক খান, জয়নাল আবেদীন, আব্দুল কদ্দুছ, মজিবুর রহমান প্রমুখ। আফতাব উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।