ভোলায় ক্রিকেট খেলে ফিরলেন লাশ হয়ে

রূপালী ডেস্ক।।
ভোলায় ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সজীব ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আল আমিনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ক্রিকেট খেলতে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে বের হন সজীব। খেলা শেষে মোটরসাইকেলে করে তার খালার বাড়ি হাজিরহাটে যান। সেখান থেকে রাতেই বাড়ি ফেরার সময় জংলার খাল এলাকায় আসলে ব্রিজের সাথে ধাক্কা লেগে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ ফেব্রুয়ারি) সেখানে তার মৃত্যু হয়।