বরিশালে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র

সাইফ উদ্দিন মিলন॥
বরিশালে কেরোনা টিকা দেয়ার কার্যক্রম উদ্বোদন করলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন গ্রহনের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন সর্বপ্রথম নিজ শরীরে ভ্যাকসিন গ্রহণ করেন।

ফ্রন্ট লাইনার হিসেবে যারা করোনা ভ্যাকসিন প্রয়োগ করেন তারা হলেন- শেবাচিম কলেজ’র অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহীন, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, শেবাচিম’র উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দীন (৫৮), স্বাস্থ্যবিভাগের সহকারী পরিচালক সন্ধা রানী (৫৬) সেবা তত্তাবধায়ক (নার্স) সেলিনা আক্তার (৫৭), সিনিয়র নার্স সাইফুল ইসলাম (৩০) সহ সেবিকা ও সাধারন জনগণ।

শেবাচিমের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় বরিশাল শেবাচিমের ডাক্তার, নার্স নিজ জীবনের ঝুকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের প্রায় ১ বছর ধরে সেবা করে যাচ্ছে। দেশে ভ্যাকসিন আমদানি করার পরে চিকিৎসক ও সেবিকাদের অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। ভ্যাকসিন নেওয়ার পরে কোন পার্শ প্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানান ডাঃ বাকির হোসেন ।

ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালে করোনা ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় ভ্যাকসিন নিতে আগ্রহীদের সিটি করপোরেশনে নিবন্ধন করতে সকলকে অনুরোধ জানান মেয়র।

প্রসঙ্গত, বরিশাল শেবাচিম হাসপাতাল, সদর হাসপাতাল, পুলিশ লাইন্সে ফ্রন্টলাইনার হিসেবে প্রথম ধাপে বরিশালের ৮ টি পয়েন্টে নিবন্ধিত ৪২৭ জনের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানান বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিয়ার রহমান। যার মধ্যে শেবাচিমে ১৮১ জন, সদরে ১২১ জন, পুলিশ ১২৫ জন।