গরিব-দুঃখির সেবা করতে মেম্বার পদে লড়বেন ভাষানচর ইউপি’র হালিম মাতুব্বর

নিজস্ব প্রতিবেদক।।
গরিব-দুঃখির সেবা করার সুযোগ পেতে ভাষানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবেন মো. আব্দুল হালিম মাতুব্বর। তিনি এ বছর ৭ নং ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভাষানচর ইউনিয়নের হাজিকান্দা গ্রামের মৃত বজলুর রহমান মাতুব্বরের ছোট ছেলে মো. আব্দুল হালিম মাতুব্বর। তিনি পেশায় একজন সার্ভেয়ার ও ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন সভাপতি। এছাড়া তিনি আদর্শ গ্রাম জামে মসজিদের কোষাধ্যক্ষ ও ফজলুল উলুম কেরাতুল কোরআন ক্যাডেট মাদরাসার কর্যকরী পরিষদ সদস্য। দীর্ঘ দিন এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িয়ে আছেন। এবার তিনি চাচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে।

তিনি রূপালী বার্তার্কে বলেন, মুলত এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এজন্য নির্বাচন করবো। যাতে করে নির্বাচিত হয়ে ইউনিয়নে সাধারণ মানুষের জন্য যেসকল সুযোগ সুবিধা আসে, তার সুষম বন্টন করতে পারি।

হালিম মাতুব্বর বলেন, আমি নির্বাচিত হলে চেষ্টা করবো সমাজের বিশৃঙ্খলা যাতে না হয়। এছাড়া এলাকার যুব সমাজ যে ধ্বংস হয়ে না যায় সে জন্য নানামুখী কাজ করবো।

এলাকার মানুষ আপনাকে কেন ভোট দেবে এমন প্রশ্নের জবাবে রূপালী বার্তার্কে তিনি বলেন, এই গ্রামের মানুষের সামনে আমি বড় হয়েছি। আমার চলাফেরা কথায় কাজে কাউকে কষ্ট দেইনি। সবাই আমার সম্পর্কে জানে যে-খারাপ কোন কাজের সঙ্গে জড়িত নেই, সমাজে আমার দ্বারা কোন বিশৃঙ্খলা হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার যুব সমাজ আমাকে ভালোবাসে।