বরগুনায় মুক্তযোদ্ধা হাতেম আলী আর নেই

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল কোরাইশী বাবুর বাবা বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বামনা উপজেলা’র সদর ইউনিয়নের রুহিতা গ্রামের সুবেদার (অবঃ) হাতেম আলী হাওলাদার রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারকে সমেবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বামনা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ রানা, সাধারন সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ প্রমুখ।