কাউখালীতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মরণে শোকসভা

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)॥
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মরণে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সহ সভাপতি শাহ ইমরান ফারুক, সহ সভাপতি আবু তাহের বেপারী যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, শাহবাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল হক চঞ্চল, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আজম আলী খান, যুবদলের জেলা সদস্য শরিফুল আজম সোহেল, ছাএনেতা মাওলাদ হোসেন মঈন তালুকদার, সোয়াইব সিদ্দিক , প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ মাহফিল দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম বীর মুক্তিযোদ্ধা ছালাম ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমিউনিস্ট পার্টির উপজেলার সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ লাল গুহ।