হিজলায় খরের পালায় আগুন, অল্পের জন্য বসত ঘরের রক্ষা

মো. হারন অর রশিদ, হিজলা।।
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে চরমেমানিয়া গ্রামে মোঃ বজলু দালাল এর খরের পালায় দুবৃত্বদের দেয়া আগুনে ছাই হয়ে গেছে। শনিবার (০৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৭ টার সময় এ আগুন লাগিয়ে দেয়।

বজলু দালাল বলেন, আমারখরের পালা পুরে ছাই হয়ে যায়। পরিবারের দাবি এতে প্রায় ১লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এলাকাবাসি ছুটে গেলে অল্পের জন্য আমার বসত ঘরটি রক্ষা পায়। সংবাদ পেয়ে সেখানে মাটিয়ালাপুলিশ ফারি থেকে এসআাই আব্বাস উপস্থিত হন।

বজলু দালাল বলেন, আমার সাথে পাসের বাড়ির পিন্টু সিকদার ওরপে পক্কু সিকদার এর শত্রুতা রয়েছে। এ কাজ তার দারা হয়েছে এবং তাকে আমার মেয়ে নিজ চেখে দেখেছে।

তবে পিন্টু সিকদার (পক্কু সিকদার) এর সাথে যোগাযোগ করলে তিনি তা অস্বিকার করে বলেন আমি এ সময় দোকানে ছিলাম।