চার শিশুর কান্না থামছে না…

বিশেষ প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিত্তারগাঁও গ্রামের আব্দুল মালেক মাইল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্জ আছন মিয়া। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে গ্রামের বাড়িতে গিয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নিহত মাইল্লার পরিবারকে অর্থনৈতিক ভাবে সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, সমাজসেবক দুদু মিয়া, মুজিবুর রহমান, ছানওর আলী বাদশা, আব্দুল হাই, আব্দুর রহিম, গোলাম হোসেন, আসমত আলী, আব্দুর নুর, নুর আহমদ, আব্দুল মছব্বির, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, কাওছার আহমদ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ইউ লাহিন, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক তাজ উদ্দিন, শাওন আহমদ, নুর আহমদ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাংগাইল এলাকায় একটি সিএনজি ও নোহা’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মালেক মাইল্লা। শেষে নিহত হন আব্দুল মালেক মাইল্লার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।