আগৈলঝাড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় বারপাইকা আল-মদিনা জামে মসজিদ ও বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর উদ্যাগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারপাইকা আল-মদিনা জামে মসজিদ ও বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর উদ্যাগে বারপাইকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যোহর নামাজ বাদ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জামিয়াতা‘লীমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওঃ হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা), বিশেষ বক্তা ছিলেন মুফতি হেদায়েতুল্লাহ আজদী।

শিক্ষানুরাগী মো. কাজী রিয়াজ আহম্মেদ এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওমী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, বারপাইকা আল-মদিনা জামে মসজিদের সভাপতি বদিউল আলম বাবুল, নাসির সাহ প্রমুখ। ওয়াজ মাহফিল শেষে দেশ ও জনগনের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।