গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি জলিল, সম্পাদক সেকান্দর

ওবায়দুর রহমা, গৌরীপুর প্রতিনিধি (ময়মনসিংহ)॥
ময়মনসিংহের গৌরীপুরে সংবাদপত্রের এজেন্ট ও বিক্রেতাদের সংগঠন ‘গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থা’ এর দ্বি-বার্ষিক কার্যকরী কমিটিতে সংবাদপত্রের এজেন্ট আছির উদ্দিন চৌধুরী জলিলকে সভাপতি ও সংবাদপত্র সরবরাহকারী মোঃ সেকান্দর আলীকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) হাতেম আলী সড়কস্থ যুগান্তর স্বজন সমাবেশের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সংবাদপত্র সরবরাহকারী মোঃ সায়েদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবু সাঈদ, কার্যকরী সদস্য মোঃ বজলুর রহমান, নিখিল চন্দ্র দাস, মোঃ নাজিম উদ্দিন, মোঃ জুয়েল মিয়া।